Main Menu

সিলেটে মোঘল বিস্কুট ফেক্টরিতে আগুন, আহত ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার হায়দরপুর গ্রামে অবস্থিত মোঘল বিস্কুট ফেক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে ৪/৫ জন বেকারী শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফেক্টরির মালিক শফিউল আলম বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
স্থানীয় লোকজন জানান, সকালে মোঘল বিস্কুট ফেক্টরির ভেতরে হঠাৎ করে আগুন লাগে। ফেক্টরি কাঠ এবং টিন দিয়ে তৈরি হওয়ায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আধ-ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় ফেক্টরির বেশিরভাগ অংশ। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed