খাদিজার উপর হামলার প্রতিবাদে মহিলা কলেজে ক্লাস বর্জন, কর্মসূচী ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও কথিত ‘প্রেমিক’ বদরুলের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাছাড়া তিনদফা দাবিতে ২দিনের কর্মসূচীও ঘোষণা দিয়েছেন খাদেজার সহপাঠিরা।
সকাল সাড়ে ১০টা থেকে নগরীর চৌহাট্টাস্থ সরকারী মহিলা কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কলেজের ছাত্রীরা। ‘ফাঁসি, ফাঁসি শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো চৌহাট্টা এলাকা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এছাড়া, তিনদফা দাবিতে ২দিনের কর্মসূচী ঘোষণা করেছেন তারা। কর্মসূচির মধ্যে রয়েছে- আজ থেকে কলেজের সকল ক্লাস-পরীক্ষা বর্জন, কালো ব্যাজ ধারণ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি, বুধবার প্রতিবাদ সমাবেশ ও পরবর্তী কর্মসূচী ঘোষণা।
তিনদফা দাবির মধ্যে রয়েছে, মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর, আসামী বদরুলের ফাঁসি নিশ্চিত করা এবং পরীক্ষার হল ও যাতায়াতের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।
প্রসঙ্গত, শাবি ছাত্র ছাত্রলীগ নেতা বদরুলের হাতে সোমবার সন্ধ্যায় ছুরিকাহত হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। তাকে বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed