সিসিকের পূজা মন্ডপে অনুদান বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মতবিনিময় সভা এবং মহানগরীর পূজা মন্ডপ প্রতিনিধিদের মধ্যে অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় এই মতবিনিময় সভা এবং অনুদান বিতরণ করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে এতে মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। মতবিনিময়কালে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ছাড়াও র্যাব-৯, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ দুর্গাপূর্জাকে সামনে রেখে তাদের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় জানানো হয়, শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। প্রতিবারের মতো এবারও নগর ভবনকে আলোকসজ্জা করা হবে-থাকবে শুভেচ্ছা তোরণ, মহানগরীর পূজামন্ডপে পানি, বিদ্যুত সরবরাহ যাতে বিঘœ না ঘটে সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখা হবে। এছাড়াও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও আরো জোরদার করা হবে, পর্যাপ্ত সংখ্যক সার্চ লাইটেরও ব্যবস্থাও করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষনিক কড়া নজরদারিতে থাকবে মন্ডপ এবং গুরুত্বপূর্ন সড়ক।
মহানগরীর মন্ডপে মন্ডপে থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব এবং আনসার সদস্য। এছাড়াও সাদা পোষাকধারী র্যাব সদস্যও মোতায়েন থাকবে। মতবিনিময় সভায় আরও জানানো হয়, বিসর্জন চলাকালেও ঐদিন বিকেল ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত ঐতিহাসিক চাঁদনীঘাটেও সার্বিক প্রস্তুতি গ্রহন করবে সিলেট সিটি কর্পোরেশন।
কালীপূজাকে কেন্দ্র করে যাতে আতশবাজি-পটকাবাজির ঘটনা না ঘটে সেজন্য এসব জিনিস বিক্রি বন্ধ করা এবং আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ করা ব্যাপারেও সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়। যদি পটকাবাজি-আতশাবাজির কাজে কেউ সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্তও গৃহিত হয়।
চন্দন দাশ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রাজিক মিয়া, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রেবেকা বেগম, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্ত্তী মানস, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মৃতুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দে, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্যসহ আরও অনেকে।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব বদরুল হক, প্রধান হিসার রক্ষক আ ন ম মনছুফ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক কাউন্সিলর প্রদীপ ভট্টাচার্য্য, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি চন্দন সাহাসহ আরও অনেকে।
মতবিনিময় সভা শেষে মহানগরীর ৪৫ পূজা মন্ডপ প্রতিনিধিদের কাছে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে অনুদান হিসেবে প্রদান করা হয়।
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed