ঝিনাইদহে পুলিশী বাঁধায় বিএনপির ঘর বন্দি সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। পুলিশের বাধা পেয়ে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে।
মিছিল করার সময় পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় তাদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পন্ড হয়ে যায়। পুলিশের বাধা পেয়ে জেলা বিএনপির নেতারা শহরের গীতাঞ্জলী সড়কের দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ মসিউর রহমান।
এ সময় বিএনপি নেতা আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, আনোয়ারুল ইসলাম বাদশা, আকতারুজ্জামান, নুরুজ্জামান, আশরাফুল ইসলাম পিন্টু, আরিফুল ইসলাম আনন, মিজানুর রহমান সুজান ও ছাত্রদল নেতা মোজামসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed