শাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৬ অক্টোবর
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১৬ অক্টোবর রবিবার। ভর্তির আবেদন চলবে ১০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।
আগামী ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত কেবল প্রিপেইড টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস’র মাধ্যমে আবেদন করা যাবে।
রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’ এর গ্রাউন্ড ফ্লোরের এক কক্ষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নিয়াজ আহমেদ এবং সদস্য সচিব প্রফেসর ড. বেলায়েত হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ড. কবির হোসেন, ড. আখতারুল ইসলাম, ড. রেজা সেলিম, ড. মুশতাক আহমেদ এবং. জহিরুল ইসলাম প্রমুখ।
ভর্তি প্রক্রিয়া ‘এ(১০০০টাকা)’, ‘বি-১(১০০০টাকা)’, ও ‘বি-২(১২০০টাকা)’ ইউনিটে বিভক্ত করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াই টায় ‘বি-১’ ও ‘বি-২’র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed