বেনাপোল বন্দরের পণ্যগুদামে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের বেনাপোল স্থল বন্দরের পণ্যগুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার ভোর ৫টার দিকে বন্দরের ২৩ নম্বর পণ্যগুদামে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে ৮টায় মুঠোফোনে ফায়ার সার্ভিস যশোরের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু জানান, সকাল ৫টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর যশোর ও খুলনা মিলে ৮টি ইউনিটের কর্মীদের প্রচেষ্টায় সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। বন্দরের অনেক পণ্য এখানে রাখা হয়। কাগজপত্র না দেখে এ বিষয়ে বলা যাবে না।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন জানিয়েছেন, রোববার ভোরে বন্দরের ২৩ নম্বর পণ্যগুদাম থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। কিছু সময় পর আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এক পর্যায়ে বন্দরের পণ্যগুদাম ও পণ্যাগারের আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এতে বন্দরে মালামাল লোডিংয়ের অপেক্ষায় থাকা বাংলাদেশি ও ভারতীয় ট্রাক চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed