Main Menu

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

বৈশাখী নিউজ ২৪ ডেস্ক: গাজীপুর জেলার কালিয়াকৈরের সফিপুরে যমুনা গ্রুপের শামীম স্পিনিং মিলস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে ফিনিশং ঘোডাউন থেকে অাগুন লাগে বলে জানান যমুনা গ্রুপের টেকনিনশিয়ান রাজকুমার।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর, জৈদেবপুর, সাভার ইপিজেট ও টঙ্গীর মোট ১০টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, ‘এটা অনেক বড় আগুন। আমরা জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে আগুন অন্যদিকে ছড়াতে না পারে। এখন বিস্তৃতি রোধ করাটাকেই আমরা গুরুত্ব দিচ্ছি।’

মোট কয়টি স্থাপনায় আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত একটি বড় কারখানায় আগুনে জ্বলছে। তবে আশপাশের বেশ কিছু কারখানা ঝুঁকিতে আছে। সেগুলো সেভ করাই বড় দায়িত্ব।’

তিনি নিশ্চিত করেন, এখন পর্যন্ত প্রাণহানির কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে সকাল ৮টায় ঢাকার ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হাসান জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Share





Related News

Comments are Closed