সমুদ্রে নেমে ঢাবি শিক্ষার্থী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র নিখোঁজ হয়েছেন। শনিবার সকালে সৈকতের সি-ইন পয়েন্টে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন বলে তার সহপাঠীরা জানান।
নিখোঁজ ছাত্র মো. রিফাত হাসান (২৩) ঢাবির জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইন্সটিটিউটের ফেব্রিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নওগাঁ জেলায়।
নিখোঁজের সহপাঠী শাহীন জানান, ঢাবির জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের ৬৫ জন শিক্ষার্থীর একটি দল শনিবার সকালে কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল রিগ্যাল প্যালেসে উঠেন। এরপর সঙ্গে আনা ব্যাগ ও জিনিসপত্র হোটেলে রেখে তাদের মধ্যে ৬২ জন শিক্ষার্থী সৈকতের সি-ইন পয়েন্টে সাগরে গোসল করতে নামেন।
সাগরে গোসল সেরে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে শিক্ষার্থীরা হোটেলে ফিরে আসেন। হোটেলে সবাইকে দেখতে পেলেও রিফাত হাসানকে না পেয়ে সমুদ্র সৈকতসহ বিভিন্ন এলাকায় তাকে খোঁজাখুঁজি করেন সহপাঠীরা। এ সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি টুরিস্ট পুলিশকে অবহিত করা হয়।
টুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, কক্সবাজারে বেড়াতে আসা এক শিক্ষার্থী সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার বিষয়টি তার সহপাঠীরা পুলিশকে অবহিত করেছেন। পুলিশ তার নিখোঁজের বিষয়টি তদন্ত করছে। আসলে ছাত্রটি গোসলে নেমে নিখোঁজ হয়েছে কিনা বিষয়টি এখনো নিশ্চিত নয় পুলিশ।
কক্সবাজার সৈকতে টহলরত টুরিস্ট পুলিশের সদস্য, স্থানীয় জেলে ও লোকজনকে সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed