বিশ্বনাথে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের খলকু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ব্যবসায়ীর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ব্যবসায়ী খলকু মিয়া জানান, শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ১৫-১৬ জনের হাফপ্যান্ড-মুখোশধারী ডাকাতদল ঘরের বারান্দার তালা ও ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সকল সদস্যের হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ১১ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ ৩৮ হাজার টাকা, ৬টি দামি মোবাইল সেট লুঠ করে নিয়ে যায়।
বিশ^নাথ থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, উপজেলার কোথাও ডাকাতির ঘটনা তার জানা নেই।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed