Main Menu

ঝিনাইদহে পেঁয়াজের বাজারে ধ্বস

ঝিনাইদহ প্রতিনিধি: হঠাৎ করেই ঝিনাইদহে পেয়াঁজের বাজার পড়ে গেছে। আকস্মিক এই ধ্বসে ব্যবসায়ীদের মাথায় হাত উঠেছে। মঙ্গলবার জেলার বৃহৎ পেয়াজের বাজার শৈলকুপায় দাম অর্ধেকে নেমে এসেছে। আর এতে চরম ক্ষতির মুখে পড়েছে চাষীসহ ব্যবসায়ীগণ।

মঙ্গলবার শৈলকুপা, গাড়াগঞ্জ, ভাটই, বাজার ঘুরে দেখা গেছে প্রতি মন পেয়াজ ৫০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সোহেল আহমেদ নামে এক কৃষক জানান, ভরা মৌসুমে পিয়াজ বিক্রি না করে তিনি রেখে দেন। এখন সেই পেয়াজ ৫০০ টাকা মন দরে বিক্রি করতে হচ্ছে।

ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল হাকিম জানান, এ মৌসুমে তিনি ৭৫০ মন পিয়াজ কিনেছিলেন। কিন্তু মন প্রতি গড়ে ৭৫ শতাংশ ব্যবসায় ক্ষতি হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ ভারত থেকে পেঁয়াজ আসায় এ ক্ষতি দেখা দিয়েছে।
তবে কৃষি বিষয়ক কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু জানান, শৈলকুপায় এ বছরে ৬১৩৫ হেক্টর জমিতে পেয়াজ চাষ হয়েছে।

যা গত বছরের চেয়ে ৬১৫ হেক্টর বেশী এবং ভাল ফলন হওয়ায় বর্তমানে চাহিদার চেয়ে বাজারে যোগান বেশী হয়ছে। তিনি এই দাম পড়ে যাওয়ার পেছনে ভারতীয় পেয়াজকে দায়ী করছেন না।

Share





Related News

Comments are Closed