লালমনিরহাটে ফেন্সিডিল ও গাজাসহ আটক ১
সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: জেলার কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ একটি বাইসাইকেল আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ থানার এস আই রাশেদুজ্জামান রাশেদ গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর ইউনিয়নের বোতলা খামারভাতি চৌরাস্তা এলাকা থেকে এসব নিষিদ্ধ ফেনসিডিল আটক করে। এ সময় পুলিশকে দেখে মাদক ব্যবসায়ী সাইকেল সহ ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
অপরদিকে একই দিনে বেলা ৩টার দিকে এ এস আই আবুল কালাম অভিযান চালিয়ে ৪ কেজী গাজাসহ রনি (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত রনি হাতীবান্ধা উপজেলার পারুলিয়া এলাকার আব্দুস ছাত্তার মোহরীর পুত্র।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed