চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বটতাকিয়া এলাকায় শনিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা যাত্রীবাহী একটি বাসে পেছন থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচজনের মধ্যে তিনজন বাস যাত্রী। বাকি দুইজনের একজন বাসের চালকের হেল্পার ও আরেকজন কাভার্ড ভ্যান চালকের হেল্পার। নিহত যাত্রীদের বয়স আনুমানিক ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ওয়াহিদুল আলম জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় রাস্তার পাশে দাঁড় করিয়ে সেটির ইঞ্জিন মেরামত করা হচ্ছিল। এসময় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তায় দাঁড়ানো যাত্রীদের ওপর উঠে পড়লে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed