কুষ্টিয়ায় আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন ইমান আলী (৪৫) ও শাহাজ উদ্দিন (৫৫)। ইমান আলীর বাড়ি মাছপাড়া ও শাহাবুদ্দিনের বাড়ি বৈদ্যনাথপুর গ্রামে।
ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে শনিবার সকাল ৬টা থেকে দফায় দফায় বর্তমান চেয়ারম্যান সমর্থক কেরামত আলী ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
ঝাউদিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ দিলিপ কুমার জানান, দলাদলি ও আধিপত্য বিস্তার নিয়ে শনিবার ভোর থেকে ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে বর্তমান চেয়ারম্যান কেরামত সমর্থিত সুজা মেম্বার ও সাবেক চেয়ারম্যান বখতিয়ার সমর্থিত মজিদ মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এই সংঘর্ষে কেরামত গ্রুপের সমর্থক ইমান আলী নিহত হন। আহত হন অন্তত ২০ জন। আশঙ্কাজনক অবস্থায় আটজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে শাহাজ উদ্দিন মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য শেষ হওয়া ইউপি নির্বাচনে ঝাউদিয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান বখতিয়ার হোসেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন কেরামত আলী। নির্বাচনের পর থেকে বর্তমান ও সাবেক এই দুই চেয়ারম্যানের সমর্থকদের প্রতিনিয়ত হামলা-পাল্টা হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে ঝাউদিয়া ইউনিয়ন।
সর্বশেষ গত সোমবার রাত ১টার দিকে ইউনিয়নের আলীনগরসহ কয়েকটি গ্রামে হামলায় শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed