প্রবাসী স্বামীর সর্বস্ব লুটে ড্রাইভারের সঙ্গে উধাও
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে সৌদি প্রবাসী স্বামীর পাঠানো পাঁচ লাখ ৪০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে দেবরের হাত ধরে পালিয়েছে এক সন্তানের জননী নাছিমা বেগম (২৫)।
বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বেড়বাড়ী টান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সখীপুর থানায় মামলা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেড়বাড়ী টানপাড়া গ্রামের সৌদি প্রবাসী শাহিন আলম তার স্ত্রী নাছিমা বেগমের ব্যাংক একাউন্টে বাড়িতে ঘর তৈরির জন্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা পাঠায়।
বুধবার রাতে নাছিমা বেগম ওই টাকা ও ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে চাচাতো দেবর প্রতিবেশী মামুদ আলীর ছেলে ট্রাক ড্রাইভার রনির হাত ধরে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন প্রবাসী শাহিন আলমের বাবা।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, বৃহস্পতিবার মামলার তদন্তে ঘটনার সত্যতা পেয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed