Main Menu

দক্ষিণ সুরমায় ৩ ফার্মেসীতে জরিমানা

দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এসময় মেয়াদী উর্ত্তীণ ঔষুধ ও ডাক্তারী স্যাম্বুল রাখার দায়ে তিনটি ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি।
এরমধ্যে কদমতলী পয়েন্ট সংলগ্ন ইশা ড্রাগ হাউসকে ১৫ হাজার টাকা, মা ফার্মেসীকে ৫ হাজার টাকা, আল আকসা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রুপক, উপজেলা ভূমি অফিসের নাজির মো. নুরুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল।

Share





Related News

Comments are Closed