৩৭তম বিসিএস প্রিলিমিনারির আসন বিন্যাস প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশাবলী প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে নয়টা থেকে শুরু পরীক্ষা চলবে সাড়ে ১১টা পর্যন্ত। প্রার্থীদের সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। সকাল সোয়া নয়টায় উত্তরপত্র এবং সাড়ে নয়টায় প্রশ্নপত্র দেয়া হবে।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed