Main Menu

সিলেটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে সড়ক দূর্ঘটনার পর হানিফ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ডাকা দূর পাল্লার বাস ধর্মঘট চলছে।
ধর্মঘটের কারণে কদমতলি টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। ফলে বাস না পেয়ে টার্মিনালে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে হানিফ পরিবহনের বাসের চাপায় একজন ইউপি সদস্য সহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে এবং হানিফ পরিবহনের বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এর প্রতিবাদে রাতে জরুরী সভায় বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সিলেটে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়।
বাস মালিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক অভিযোগ করেছেন, মহাসড়কে তাদের যানবাহনের কোন নিরাপত্তা নেই। বুধবার পুলিশের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত বাসে জনতা আগুন দিয়েছে। পুলিশের সামনে এমন ঘটনা ঘটায় তারা জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাই অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed