সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হানিফ পরিবহনের বাসে ভাংচৃর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের আন্ত: জেলা পরিবহন ধর্মঘট ডেকেছে ‘সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ’।
বুধবার রাতে এ ধর্মঘট আহ্বানের বিষয়টি জানিয়েছেন সিলেট বিভাগ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।
উল্লেখ্য, বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে হানিফ পরিবহনের বাসের চাপায় দুই মোটরসাইকেল এক ইউপি সদস্যসহ ২জন নিহত হন। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে এবং হানিফের বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন, লালাবাজার ইউনিয়নের বাঘরখলা কালাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস শহিদ (২৭) ও মকবুল মিয়ার ছেলে ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনুছ আলী (৩০)। তারা লালাবাজার ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed