গোলাপগঞ্জে মার্কেটে অগ্নিকান্ড, ১২ লাখ টাকার ক্ষতি
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জের আছিরগঞ্জ বাজারে গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার মধ্যরাতে আমকোনা রোডের মনো মিয়ার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
আগুন লাগার বিষয়টি চারি দিকে জানাজানি হলে বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন গ্রামের লোকজন এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী ও ব্যবসায়ীদের ধারনা মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মার্কেটের মালিক মনো মিয়ার ছেলে ফরিজের কাপড়ের দোকানসহ আরো ৩/৪টি দোকানের মালামাল পুড়েছে। বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed