জৈন্তাপুরে আধিবাসী সম্প্রদায়ের ৫শত পান গাছ কর্তন
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ভিতরগোল গ্রান্টের অধিবাসী মলয় লতুবের’র পান জুমের প্রায় ৫শতাধিক পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। নিরাপত্তা হীনতায় রয়েছেন মলয় লতুবের। থানায় সাধারণ ডায়েরী করতে ভয় পাচ্ছেন তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়- বিগত ২০-২৫ বৎসর পূর্ব হতে জৈন্তাপুর উপজেলার ভিতরগোল গ্রান্ট (গোয়াবাড়ী) গ্রামে সরকারী ভাবে ভূমি বন্দোবস্থ নিয়ে পান-সুপারী, জুম করে আসছেন মলয় লতুবের। ১০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় বাগানের এক পার্শে¦ শ্রমিকদের পরিচর্যার কাজে লাগিয়ে অন্য অংশে গিয়ে তিনি লক্ষ্য করেন তীব্র রোধের তাপদাহে বাগানের প্রায় ৫শতাধিক পান গাছ নুয়ে পড়ছে। বিষয়টি দেখেতে পেয়ে দ্রুত গাছ গুলোর কাছে গিয়ে দেখতে পান দুর্বৃত্তরা পান গাছ গুলো কেটে ফেলেছে। এসময় পান গাছ বুকে জড়িয়ে হাউ মাউ করে কেঁদে উঠেন সংখ্যালঘু অধিবাসী মলয় লতুবের। তার কান্নার শব্দে কর্মরত শ্রমিকরা তার কাছে ছুটে আসেন। তারা তাৎক্ষনিক ভাবে বিষয়টি নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম এবং ব্যবসায়ী বদরুল ইসলামকে অবহিত করেন। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মলয়কে থানায় সাধারণ ডায়েরী করার জন্য পরামর্শ দেন।
শ্রমিকরা জানায় মলয় জমিদারের হয়ে তারা এই বাগানে ২০ হতে ২৫ বৎসর যাবৎ নিবিড় পরিচর্যার মাধ্যমে বাগান সৃজন করে আসছেন। অনকে সময় পান-সুপরী চুরি হয়েছে এমনকি চুর ধরা পড়েছে কিন্তু এরকম ঘটনা তার কখনো হতে দেখেননি। তাদের ধারনা পান গাছ কর্তনে অনুমান ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এরকম পান গাছ তৈরী করতে অন্তত আরও ২০-২৫ বৎসর সময় লাগবে।
এবিষয়ে মলয় লতুবের জানান- আমি দীর্ঘ ২০-২৫ বৎসর যাবৎ এই বাগান করে আসছি। ঠিক ফলন পাওয়ার শুরুর মুহুর্তে এরকম ঘটনা আমাকে আত্মংক গ্রস্থ করে তুলেছে। তিনি আরও বলেন আমি থানা পুলিশ করতে গেলে আমার বাগানের বাকী গাছ কেটে ফেলবে এমনকি আমাকেও মেরে ফেলতে পারে। এ ঘটনায় আমি চরম নিরাপত্তা হীনতায় ভূগছি। থানায় সাধারণ ডায়েরীর জন্য এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতার জন্য বলেছি।
এবিষয়ে নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হালিম বলেন- ঘটনাস্থল পরিদর্শন করে ময়লকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন- এধরনের ঘটনার কোন সংবাদ আমার জানা নেই, এমনকি এবিষয়ে কোন অভিযোগও পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed