Main Menu

ঝিনাইদহে বিএনপি সমাবেশ করলো অফিসের ছাদে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পুলিশি বাঁধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পন্ড হয়ে গেছে।
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি শনিবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়।

কর্মসূচী পালনের উদ্দেশ্যে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা জেলা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন।

দলীয় নেতাকর্মীরা অফিসে প্রবেশের পর পুলিশ বিএনপি’র কার্যালয অবরুদ্ধ করে রাখে। রাজপথে বের হতে না পারায় বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ছাদে প্রতিবাদ সভা করে।

উপজেলা বিএনপি’র সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান।

তিনি বলেন, এই সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে জিয়াউর রহমানের পদক ছিনিয়ে নিয়েছে এবং তার মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। তিনি বলেন এসব করে ১৬ কোটি মানুষের মন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলা যাবে না।

তিনি আরও বলেন দেশে আজ সামান্যতম গণতন্ত্রও অবশিষ্ট নেই। পুলিশ দিয়ে আমাদের সাধারণ প্রতিবাদটুকু করতে দেওয়া হচ্ছে না। তিনি সকলকে এই অগণতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Share





Related News

Comments are Closed