Main Menu

ঝিনাইদহ কারাগারে সংঘর্ষে হাজতীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা কারাগারে দুই হাজতির মধ্যে সংঘর্ষে রেজাউল ইসলাম (৪২) নামে এক হাজতী চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত রেজাউর শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

ঝিনাইদহের জেল সুপার গোলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ৫ সেপ্টম্বর জেলখানায় খাবার বিতরণের সময় হত্যা মামলার আসামী রেজাউল ইসলাম ও জয়পুরহাটের বাসিন্দা নারী ও শিশু নির্যাতন মামলার আসামী শহিদুলের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় ডাল তোলা চামচ দিয়ে দু’জন মারামারিতে লিপ্ত হন। তিনি আরো জানান, এক পর্যায়ে রেজাউলকে মাথায় তুলে ছুড়ে মারলে মাথায় তিনি গুরুতর আঘাত প্রাপ্ত হন।

প্রথমে তাকে ঝিনাইদহ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিন দিন পর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

ঝিনাইদহের জেল সুপার গোলাম হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।

Share





Related News

Comments are Closed