Main Menu

সাড়ে আটশ ডলারে স্বপ্নের দেশে- স্বপ্নকে হার মানায়

গোলাম সাদত জুয়েল : আমেরিকা থেকে বাংলাদেশ ভ্রমন সবচেয়ে ব্যয়হুল এবং সবেচেয়ে কষ্টকর। বহি:বিশ্বের যতগুলো দেশ আছে এর সবচেয়ে দুরবর্তি দেশ আমেরিকা । সেই আমেরিকার নিউ ইয়র্ক ছাড়া অন্য ষ্টেট বোষ্টন, ফ্লোরিডা, মিশিগান, আটলান্টা, ক্যালিফোর্নিয়া, টেস্কাস, ডালাস এর প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশ ভ্রমন অনেক কষ্টের, বেদনার ও ব্যয়বহুল । অথচ বেশীর ভাগ প্রবাসী বাংলাদেশী আমেরিকার নিউ ইয়র্ক ছাড়া এ সব ষ্টেটে থাকেন । আমেরিকায় কতজন বাংলাদেশী থাকেন অসমর্থিত সুত্র মতে তার সংখ্যা এক লক্ষ। তার ত্রিশ শতাংশ নিউ্ ইয়র্কে থাকেন বাকী সব প্রবাসীরা নানা ষ্টেট ও নানা ছোট বড় শহরে থাকেন, তাদের জন্য বাংলাদেশ ভ্রমন বেশ কষ্টের ২২ ঘন্টার কম বেশী প্লেন জার্নি । তার জন্য তিন বার প্নেন পরিবর্তন করতে হয়, খরচ পড়ত ১২০০ ডলার থেকে ১৫০০ ডলার । আমেরিকায় হাজার হাজার বাংলাদেশী প্রবীন বাস করেন, তারা প্রতিবছর বাংলাদেশ ভ্রমন করেন । এই সব প্রবীনরা ২২ ঘন্টা জার্নি করে যখন বাংলাদেশ যেতে চান তখন আমেরিকা প্রবাসীদের নানা দু:শ্চিতায় ফেলে দেয় । আমার শহর ফ্লোরিডার ডিজনি ওয়াল্ডের ওরলান্ডো, গত ১৫ বছর থেকে দেখছি প্রবীনরা কত কষ্ট করে ২২ /২৪ ঘন্টায় ফ্রোরিডা টু নিউইয়র্ক, নিউ ইয়র্ক টু ডুবাই, ডুবাই টু ঢাকা হয়ে যেতে হয় । আবার অনেক সময় ফ্লোরিডা টু বোষ্টন, বোষ্টন টু দুবাই, দুবা্ই টু ঢাকা। এর ৪/৫ ঘন্টা কমের নানা ট্রানজিট দিয়ে প্রবাসীরা দেশে যাতায়াত করেন, আর খরচ পড়তো ১২ থেকে ১৫ ডলার । গত বছর সেপ্টেম্বর থেকে দুবাই থেকে ওরলান্ডো (ফ্লোরিডা ) সরাসরি এমেরেটস এর ১৪ ঘন্টার ফ্লাইট চালু হওয়ায় ওরলান্ডো প্রবাসীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় । কারন ১৯ ঘন্টায় মাত্র একবার প্লেন বদলিয়ে ঝামেলাহীন বাংলাদেশ ভ্রমন করতে পারেন । খরচ ১১০০ থেকে ১৪০০ ডলার । কিন্তু এবার আগষ্ট সেপ্টেম্বর মাসে আমেরিকার সব প্রবাসীদের জন্য ছিল স্বপ্নের হার মানা । টারকিশ এয়ার লাইন মাত্র ৮৫০ ডলারে সব ষ্টেটের প্রবাসীদের বাংলাদেশ ভ্রমনের সুযোগ করে দিয়েছে । ধারনা করা যাচেছ প্রায় ৫০ হাজার প্রবাসী অস্বাভাবিক কম মুল্যের টারকিশ এয়ারে দেশ ভ্রমন করছেন, তাও মুল্য নাম মাত্র মুল্যের ৮৫০ ডলার । যেখানে আমেরিকার এক ষ্টেট থেকে অন্য ষ্টেটে যেতে খরচ পড়ে ৩০০ থেকে ৪০০ ডলার সেখানে বাংলাদেশ ভ্রমন করছেন রাউন্ডট্রিপ মাত্র ৮৫০ ডলার । সেই সাথে এমিরেটস, সৌ্দি, কাতার প্রবাসীদের বিশেষ ছাড় দিয়েছে যা ১০০০ ডলার কম বেশী । এবারই বিপুল সংখ্যক প্রবাসী দেশে ইদ করছেন । তাছাড়া বাংলাদেশের আইন শৃংখলা পরিস্তিতি স্বাভাবিক, হরতাল নেই, বিদ্যুতের সুবিধা, বিমান বন্দরের সুন্দর ব্যবস্তাপনা, প্রবাসী হেল্প ডেস্ক, প্রবাসী হেল্প লাইন, পর্যটনের নানা স্পটের জন্য প্রবাসীরা ভেকেশনের জন্য বাংলাদেশকে বেচে নিয়েছেন।
তাছাড়া তারকিশ এয়ারের বিশেষ ছাড় ও সুন্দর ট্রাভেল প্লান এর কারনে মাত্র সাড়ে ১৯ ঘন্টায় ইসতামবুল হয়ে ঢাকায় যাচেছন অর্ধেক মুল্যে । যা কখনও্ আমেরিকা প্রবাসীরা কল্পনা করতে পারেননি, বাংলাদেশে যেতে পারবেন এত সস্তায়। সারা আমেরিকায় প্রতিটি স্টেট ও শহর বন্দর ও কমিউনিটিতে টক অব দ্য টাউন এ পরিণত হয়েছে বাংলাদেশ যাবার টিকেট । এক সিংহ ভাগ প্রবীন প্রবাসীরা দেশে ইদ করছেন । বিশ ঘন্টা জার্নির ৯ ঘন্টা জার্নি আটলান্টিক সাগরের উপর, এত কষ্টের পর যখন এয়ারহোষ্টেস বলেন- আমরা অল্প কিছুক্ষনের মধ্যে ঢাকা বিমান বন্দরে অবতরন করব তখন সব কষ্ট ভুলে যান আমেরিকা প্রবাসীরা।
লেখক: সাংবাদিক ও আমেরিকা প্রবাসী।

Share





Related News

Comments are Closed