Main Menu

আরিফুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএম এস কিবরিয়া হত্যা মামলায় বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আবেদনটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় আসবে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
এর আগে ৬ সেপ্টেম্বও মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আরিফুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈনুল হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আব্দুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশিরউল্লাহ।
গত ০৯ আগস্ট আরিফুল হক চৌধুরীকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
২০০৫ সালে জানুয়ারি মাসে হবিগঞ্জের বৈদ্যনাথ তলায় গ্রেনেড হামলায় শাহ এমএস কিবিরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন আরো ৪৩ জন। এই ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীকালে সম্পূরক চার্জশিটে সিলেটের মেয়র আরিফুল হককে আসামি করা হয়।

Share





Related News

Comments are Closed