ডাকাতি রোধে ১৫০ কিলোমিটার রাস্তার ঝোপ-ঝাড় পরিষ্কার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রায় ১৫০ কিলোমিটার এলাকাজুড়ে দুই ধারের ঝোপ-ঝাড় পরিষ্কার করছেন নারীরা।
রাস্তায় সাধারন মানুষের চলাচল নিশ্চিত করতেই এই কার্যক্রম চালানো হচ্ছে।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুর রহমানের নির্দেশে পবিত্র ইদুল আযহা ও পুজা উপলক্ষ্যে সড়ক ও রাস্তা নিরাপদ রাখতে এই কার্যক্রম হাতে নিয়েছে।
এছাড়াও পবিত্র ইদুল আযহা ও পুজা উপলক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়াম্যানের নেতৃত্বে গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও আনসাররাও রাস্তা ও গ্রাম পাহারার দায়িত্বে থাকবেন।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুর রহমান সাংবাদিকদের জানান, ঝিনাইদহের কালীগঞ্জ-জিবননগর মহাসড়কের মহেশপুর অংশের খালিশপুর-ফতেপুর এবং খালিশপুর-মহেশপুর সড়কের দুইধারে প্রচুর পরিমানে ঝোপ-ঝাড় আছে।
ঝোপ-ঝাড়-জঙ্গলের সুযোগ কে কাজে লাগিয়ে ছিনতাইকারি ও ডাকাতরা সাধারন জনগনের উপরে আক্রমন করতে পারে।
পবিত্র ইদুল আযহা ও পুজা সামনে রেখে অপরাধিদের প্রতিরোধে এলজিইডির রাস্তা রক্ষনা বেক্ষনে নিয়োজিত নারী কর্মিরা রাস্তার দুইধারে ঝোপ-ঝাড়-জঙ্গল কাটা শুরু করেছেন।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুর রহমান সাংবাদিকদের আরো জানান, রাস্তার দুই ধার পরিষ্কার থাকলে অপরাধিরা জনগনের উপরে আক্রমন করতে পারবেনা। আইন-শৃঙ্খলাবাহিনীরও অনেক উপকার হবে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed