বিশ্বনাথে সাজাপ্রাপ্ত আসামীকে ৫৪ ধারায় চালান!
বিশেষ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানা অভ্যন্তরে প্রকাশ্য দিবালোকে শত শত লোকের উপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একজন ম্যাজিস্ট্রেটের উপর হামলা ও সরকারী কাজে বাঁধা প্রদানকারী সাজাপ্রাপ্ত আসামী বদরুল আলমকে থানা পুলিশ ৫৪ ধারায় চালান দেয়ার পর আদালত থেকে জামিনে মুক্তি লাভ করেছে। এ ঘটনায় থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ থানা সদর থেকে আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামী বদরুল আলমকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে র্যাব। কিন্তু থানা পুলিশ রহস্যজনক কারনে ৫৪ ধারায় কোর্টে চালান দেয় এবং পরদিন ৪ সেপ্টেম্বও বদরুল জামিনে (ক্রমিক-১৭/২০১৬ ইং) মুক্তি লাভ করে।
উলেখ্য ২০১৪ সালের ২৬ জানুয়ারী বিশ্বনাথ থানা পুলিশ বিভিন্ন মামলায় জব্দকৃত গাড়ী নিলামের ব্যবস্থা করে। তখন কতিপয় সন্ত্রাসী নিলাম ছাড়াই বেশ কয়েকটি গাড়ী জোরপূর্বক নিতে চাইলে ওসি রকিবুল ইসলাম ও নিলাম ডাকে উপস্থিত ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা থানায় হামলা চালায়। তারা ওসি ও ম্যাজিস্ট্রেটকে চেয়ার দিয়ে লাঞ্জিত করে, থানায় ভাংচুর ও সরকারী কাজে বাঁধা দিয়ে ত্রাসের সৃষ্টি করে। এ ঘটনায় থানার এসআই টিপু সুলতান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। (থানার মামলা নং-১৫ তাং ২৭/০১/২০১৪ ইং, বিশ্বনাথ জি.আর নং-১৫/১৪ ইং)।
২০১৫ সালের ২৪ মে সিলেটের ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরীর আদালত দণ্ডবিধি ৩৫৩/৪২৭/৩৪ ধারা মোতাবেক এজাহার নামীয় আসামী বদরুল আলম, মুহিবুর রহমান সুইট, আব্দুল আজিজ সুমন এবং তোফায়েল আহমদকে আড়াই বছরের সাজা ও পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদানের রায় ঘোষণা করেন। পরদিন ২৫ মে বিভিন্ন দৈনিকে আসামীদের ছবি সহ সংবাদ প্রকাশিত হয়। আদালত থেকে সাজা পরোয়ানা থানায় যাওয়ার পরও পুলিশ তাদের গ্রেফতার করেনি। কিন্তু র্যাব একজন আসামীকে গ্রেফতার করলেও ক্ষমতাধর পুলিশ সুকৌশলে আসামীকে ছেড়ে দেয়ার ব্যবস্থা করে দেয়।
এদিকে, বুধবার সন্ধ্যে ৬টা ৪৯ মিনিটে বদরুল আলম পরিচয় দিয়ে প্রথমে মোবাইলে (০১৭১২৩৩১৬৪৭) এবং পরে ইমেইল বার্তায় (bodrul69@gmail.com) এই নিউজের সাথে ভিন্নমত পোষন করে বৈশাখী নিউজ ২৪ ডটকমকে জানান, “এই বদরুল আমি নই। নামের মিল থাকায় আমাকে আটক করে নেওয়া হয় এবং পরদিন আমি আদালত থেকে ছাড়া পাই।”
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed