Main Menu

কানাইঘাটে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামের সুরুজ আলীর দুই পুত্র ইব্রাহীম (১৬) ও হারুন (১৩) বজ্রপাতে মারা গেছে।
মঙ্গলবার সন্ধায় মাছ ধরতে নৌকা নিয়ে গ্রামের পশ্চিম হাওরে যায় তারা। সেখানে রাত ৮টার দিকে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
আজ বুধবার সকাল পর্যন্ত বাড়ী না ফেরায় হাওরে খুঁজ করতে গিয়ে তাদের লাশ পাওয়া যায়।
দুই সন্তানকে হারিয়ে পিতা-মাতা সহ আত্মীয়স্বজনরা বাকরুদ্ধ। বাড়ীতে চলছে শোকের মাতম।
বুধবার জোহরের নামাজের পর গ্রামের মসজিদে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পওে স্থানীয় গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
নারাইনপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, অত্যন্ত দরিদ্র ও দিনমজুর পরিবারের সন্তান তারা। তাদের এমন মৃত্যুতে সবাই শোকাহত।

Share





Related News

Comments are Closed