সরকারি কর্মচারীদের ঈদ ছুটি ৬ দিন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : পবিত্র ঈদুল আজহায় নির্ধারিত তিন দিন ছুটির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ওইদিন থেকে টানা ৬ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
সোমবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক সাংবাদিকদের জানান, ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী আদেশে ১১ তারিখ সরকারি ছুটি ঘোষণা করেছেন।
তিনি বলেন, তবে এর বদলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ সেপ্টেম্বর অফিস করতে হবে।
এর আগে সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঈদের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ঈদের নির্ধারিত (১২ থেকে ১৪ সেপ্টেম্বর) ছুটির আগে পরে ১১ ও ১৫ সেপ্টেম্বর ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি চূড়ান্ত করবেন। আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
Related News
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি সরকার পর্যালোচনাRead More



Comments are Closed