Main Menu

আরসিএ’র পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প উচ্চ বিদ্যালয়ের কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন রিজিওনাল কো অপারেটিভ এসোসিয়েশন (আরসিএ)’র কেক কাঁটার মধ্য দিয়ে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলার টেকেরঘাটের লাকমায় রবিবার এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি সজিব আহমেদ সজল, সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া, সাফিল মিয়া, আফতাব উদ্দিন, ডা. ইদ্রিস মিয়া, মাও. হাবিবুর রহমান হাবিব, সংগঠনের কার্যকারি কমিটির সদস্য আবুল বাশার খান নয়ন, ফখর উদ্দিন, হাবিবুর রহমান খোকন, সাহাবুদ্দিন সাগর, সাদ্দাম হোসেন, শাহ পরান, রিদুল আহমেদ, বাদল মিয়া, সঞ্জয় পাল প্রমুখ।
একই দিন সিলেটে অবস্থানরত সংগঠনের শিক্ষার্থীরা পৃথক ভাবে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

Share





Related News

Comments are Closed