Main Menu

রাজাগঞ্জ বালুমহালে চাঁদাবাজদের রামরাজত্ব

বিশেষ প্রতিনিধি: সিলেটের সুরমা নদীর রাজাগঞ্জ বালুমহাল চাঁদাবাজদের রামরাজত্বে পরিণত হয়েছে। চাঁদাবাজদের প্রতিরোধের পরিবর্তে ইজারাদারের বিরুদ্ধে উল্টো প্রশাসনিক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। নোটিশ করা হয়েছে ইজারাদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার। এতে করে বালুমহাল ইজারাদারদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে লিখিতভাবে এ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।
জেলা প্র্রশাসন সূত্রে জানা গেছে, সুরমানদী রাজাগঞ্জ গং বালুমহাল-এর ইজারাদার কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামের জাবীর আশরাফ চৌধুরীকে দখল বুঝিয়ে দেয়া হয়। বালু উত্তোলনকালে জাবীর আশরাফ স্থানীয় চাঁদাবাজ চক্রের প্রতিবন্ধকতার মূখে পড়েন। একপর্যায়ে তিনি কানাইঘাট থানায় একটি মামলা (নং ২০(৭)১৬ ) করেন। পাশাপশি চাঁদাবাজদের প্রতিহত করার নিমিত্তে গত ৮ আগস্ট সিলেটের জেলা প্রশাকের কার্যালয়ে একটি আবেদনও (ডকেট নং-৬৮) করেন। কিন্তু আবেদনের প্রেক্ষিতে চাঁদাবাজদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো এ আবেদনের রেফারেন্সে ওই বালুমহাল এলাকায় কথিত অবৈধ বালু উত্তোলন বন্ধে তার কাছে মোবাইলকোর্ট-এর নোটিশ পাঠানো হয়েছে। গত ১৪ আগস্ট জেলা প্রশাসকের রাজস্ব শাখার ১১-২৪২০(৪) নং স্মারকে এ নোটিশ প্রেরন করা হয়। নোটিশ পেয়ে ইজারাদার জাবীর আশরাফ চৌধুরীসহ অন্যান্য ইজারাদারগন বিস্মিত হয়েছেন। তারা বালুমহালে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী চাঁদাবাজদের প্রতিহত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ইজারাদারদের বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা সোমবার (২৯ আগস্ট) ৩৩নং ডকেটে এ আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে।

Share





Related News

Comments are Closed