মাধবপুরে ভাবি-ভাতিজিসহ ৪জনকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বিদেশ না নেওয়ার জের ধরে দেবরের ছুরিকাঘাতে মা-ছেলেমেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। উপজেলার ধর্মঘর ইউনিয়নের বীরসিংহ পাড়া গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ঘাতক তাহের উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহতরা হলেন- ওই গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (৪৫), মেয়ে শারমিন আক্তার (৩০), ছেলে সুজাত মিয়া (১২) এবং প্রতিবেশী আব্দুল আলিমের ছেলে শিমুল মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধর্মঘর ইউনিয়েন বীরসিংহ পাড়া গ্রামের জাহানারা বেগমের স্বামী গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। সম্প্রতি গিয়াস উদ্দিনের ভাই আবু তাহের বিদেশ যাওয়ার জন্য তার ভাবি জাহানারার কাছে টাকা পয়সা দেন। কিন্তু টাকা পয়সা নেওয়ার পরও জাহানারা ও তার স্বামী তাহেরকে বিদেশ না নেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে আবু তাহেরের সঙ্গে জাহানারার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আবু তাহের উত্তেজিত হয়ে জাহানারা ও তার মেয়ে শারমিন আক্তারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় ভাতিজা সুজাত মিয়া ও শিমুল মিয়া নামে প্রতিবেশী এক যুবককেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় চারজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে সুজাতও মারা যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, পুলিশ ঘাতক তাহের উদ্দিনকে আটক করেছে। তিনজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রযেছে। এ ছাড়া গুরুতর আহত শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে জানিয়েছে তার স্বজনেরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হবে।
হ
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed