Main Menu

দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবকে বিএনপির শুভেচ্ছা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমা অনলাইন প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি আফরোজ খান ও সাধারন সম্পাদক রাশেদুল হোসেন সোয়েবসহ কার্যকরী পরিষদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারন সম্পাদক মোঃ বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচিত সাংবাদিকদের মাধ্যমে সত্য ও ন্যায়ের সংবাদ উঠে আসবে। সাংবাদিকরা হলো সমাজের আয়না ও জাতির বিবেক।
তাদের মাধ্যমে দেশ অনেকদূর এগিয়ে যাবে। আমরা তাদের জন্য শুভ কামনা করছি।

Share





Related News

Comments are Closed