ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসেন আলী (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হোসেন আলী সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকার মনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) সাংবাদিককে জানান, হোসেন স্থানীয় আব্দুল খালেকের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।
এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ অবস্থায় হোসেনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed