ডিগ্রি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা ১৩ আগস্ট শনিবার থেকে সারা দেশে একযোগে শুরু হবে।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে সর্বমোট ১ হাজার ৭শ ৮২টি কলেজের ২ লাখ ৯৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সারাদেশে ৬৮৪টি কেন্দ্রে প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্টদের ৯২৯১০১৭ ও ৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed