Main Menu

সিলেটে ৫ শিবির কর্মী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার থেকে মঙ্গলবার সন্ধ্যায় জিহাদী বইসহ ৫ শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার শিবির কর্মিরা হলো তানজির হোসেন সাকির (১৯), আব্দুল মালিক (২২), জায়েদ আহমদ (২৪), জয়নাল আবেদীন (১৭) ও মতিউর রহমান (২০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এডিসি) জেদান আল মুসা জানান, আটককৃতরা কামালবাজারে একটি মেসে অবস্থান করে দক্ষিণ সুরমা ও বিশ্বনাথ উপজেলায় শিবিরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতো। তাদের কাছ থেকে জিহাদী বই ও ট্রেনিং ম্যানুয়ালসহ আরো কিছু বই জব্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed