ঝিনাইদহে বিএমএ’র জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে “হটাও জঙ্গী, বাঁচাও দেশ” এ শ্লোগানে সন্ত্রাস ও জঙ্গীদের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
মঙ্গলবার দুপুরে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালন করে তারা। ঘন্টাব্যাপী এই মানবন্ধনে অংশ নেয় চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
সেসময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, সদর হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান, রাশেদ আলী মোড়ল, আমানুল্লাহ আল মামুন, আরিফ হোসেন, শাহ আলম প্রিন্স প্রমুখ। কর্মসূচীতে বক্তারা, সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতাদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহবান জানান।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed