বিশ্বনাথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের লামাকাজিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম সাফিউল ইসলাম বারিক (৪৫)। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের হাঙ্গীরাই গ্রামের সমসুর নূরের ছেলে।
মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজি ব্রীজের পশ্চিম পাড়ে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, সিলেট থেকে মোটরসাইকেল যোগে সাফিউল ইসলাম বারিক বাড়িতে আসার জন্য বের হন। তিনি বিশ্বনাথের সীমান্তবর্তি এলাকা লামাকাজি ব্রীজের পশ্চিম পাশে পৌছলে সিলেট থেকে ছেড়ে আসা ট্রাক (ঢাকা মেট্রো-থ-১৪৭৪) তার মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাফিউল ইসলাম বারিক মারা যান।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed