জৈন্তাপুরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ট্রাক চাপায় ৩য় শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
এলাকাবাসী ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ৯ আগষ্ট মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সিলেট-তামাবিল মহাসড়কের মোকামপুঞ্জি নামক স্থানে রাস্তা পারাপারের সময় জাফলংগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত লব পাত্র (১০) মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র ও মোকামপুঞ্জি গ্রামের বদই পাত্রের ছেলে।
এঘটনায় এলাকাবাসী মোকামপুঞ্জি এলাকায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির ঘটনাস্থলে পৌছে ট্রাকসহ চালককে আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় নিয়ে গেছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed