Main Menu

সিলেটে অনটেস্ট গাড়ি আটক বানিজ্য, তোলপাড়

বিশেষ প্রতিনিধি : গাড়ি আটক, মিষ্টি বিতরণ’ অতঃপর চাঁদা আদায় করল সিলেটের সুরমা গেইট তদন্ত কেন্দ্রের এসআই ফজলে মাসুদ। চার চারটি অনটেষ্ট সিএনজি অটোরিকসা গাড়ির চালকদের নিকট হতে হাতিয়ে নেওয়া হয় ২০ হাজার টাকা। ঘটনাটি ঘটে গত সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় সিলেট-তামাবিল সড়কের খাদিমনগর এলাকার সুরমা গেইটস্থ শাহপরাণ (র.) থানার তদন্ত কেন্দ্রে। এনিয়ে স্থানীয় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে ।
জানা যায়, গত রবিবার দিবাগত মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত সিলেট শহরতলী সুরমা গেইট পয়েন্টে ডিউটিরত অবস্থায় এসআই ফজলে মাসুদ চারটি ‘অনটেস্ট’ সিএনজি অটোরিক্সা আটক করে ফাঁড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর সোমবার দুপুরে এসআই মাসুদ গাড়ি চালকদের ও কথিত দালাল নূরুলকে দিয়ে গাড়ি ছেড়ে দিতে ধর কষাকষি ও রসমালাই মিষ্টিমূখ করেন সুরমা গেইট পয়েন্টে। এক পর্যায়ে গাড়ি প্রতি ৫ হাজার টাকা করে নিয়ে ছেড়ে দিতে সম্মতি প্রকাশ করেন তিনি। অবশেষে সোমবার সন্ধ্যায় বিশ হাজার টাকা চাঁদা হাতিয়ে নিয়ে আটককৃত গাড়িগুলো ছেড়ে দেন এসআই মাসুদ। ঘটনাটি স্থানীয় এলাকার জনমনে জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়।
এদিকে এসআই ফজলে মাসুদ সম্পর্কে সিলেট এসএমপি মেট্রপলিটন এলাকায় খবর নিয়ে জানা যায়, তার বিরুদ্ধে এরকম আরোও অনেক বিস্তর অভিযোগ রয়েছে। পুলিশি কমিউনিটির একাধিক ব্যাক্তির সাথে অসৌজন্যমূলক আচরণ, বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে গাড়ি চালকদের নিকট চাঁদা আদায় ও কথাবার্তায় অশালীন ভাষা ব্যবহার করা ইত্যাদি। শুধু তাই নয়, অনেক সময় সিএনজি চালকদের তার মুঠোফোন দিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে টাকা-কড়ি হাতিয়ে নেওয়ার-চেষ্টা করেন। এভাবেই চলছে তার নিত্যদিনের কার্যকলাপ।
এব্যাপারে এসআই ফজলে মাসুদের মুঠোফোণে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি গাড়ি আটকের সত্যতা নিশ্চিত করলেও টাকা আদায়ের বিষয়টি এড়িয়ে যান। তবে আটককৃত গাড়ি দালাল নুরুল ছাড়িয়ে নিয়েছে বলে স্বীকার করেন তিনি।

Share





Related News

Comments are Closed