পানিতে তলিয়ে গেছে ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়ক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ভারী বর্ষন ও বড়পুকুরিয়া খনির কারণে ভূমি অবনমন হয়ে তলিয়ে গেছে দিনাজপুরের ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কটি। ফলে চলাচলে চরম দূর্ভোগের শিকার হচ্ছে বড়পুকুরিয়া এলাকাসহ ১০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
রোববার সরোজমিনে বড়পুকুরিয়া বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বড়পুকুরিয়া বাজার থেকে দক্ষিন দিকে প্রায় অর্ধকিলোমিটার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ওই রাস্তায় চলাচলকারীরা জানায় ভারী বর্ষন ও খনির কারণে ভূমি অবনমন হওয়ায় এই রাস্তাটি পানির নিচে তলিয়ে গেছে। অনেক জায়গায় খালাখন্দে পরিনত হয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বড়পুকুরিয়ার পাতিগ্রাম, জিয়াগাড়ী, পাথরাপাড়া, বাঁশপুকুর, শিবক্ষ্ণৃপুর, হামিদপুর, ধুলাউদাল, পলাশবাড়ীসহ ১০ গ্রামের মানুষকে।
হামিদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মন্ডল বলেন, হামিদপুর ইউনিয়নটি পার্বতীপুর উপজেলার অর্ন্তগত হলেও ভৌগলিক কারণে ফুলবাড়ী পৌরশহরের একেবারে সন্নিকটে। যা ফুলবাড়ী শহর থেকে মাত্র ৩কি.মি. দুরত্বে অবস্থিত। যার কারণে এই ইউনিয়নের বাসিন্দারা হাট বাজারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয়ের জন্য ফুলবাড়ী পৌরশহরের উপর নির্ভরশীল। আর এই সড়কটি হচ্ছে এই এলাকার যাতায়াতের প্রধান সড়ক। এই সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ায় হামিদপুর ইউনিয়নের ১০ গ্রামের মানুষের চরম দূর্ভোগ দেখা দিয়েছে। তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
একই কথা বলেন, বর্তমান চেয়ারম্যান সাদেকুল ইসলামও সাবেক ইউপি সদস্য জাবেদ আলী।
বড়পুকুরিয়া কয়লাখনি সুত্রে জানা গেছে, খনির কারনে ভূমি অবনমন হওয়ায় গত ২০১১ সালে বড়পুকুরিয়া বাজারসহ ওই এলাকাটির সাড়ে ৬শ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু রাস্তাটি এখন পর্যন্ত স্থানান্তর করা হয়নি। ফলে এই সমস্যার সৃস্টি হয়েছে।
এদিকে এলাকাবাসী রাস্তাটি অতিসত্তর মেরামতের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন। এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই জায়গাটির কিছু অংশ অধিগ্রহন করলেও এলাকাবাসীর যাতায়াতের জন্য আলাদা কোনো রাস্তা করে নাই। ফলে এই রাস্তা দিয়েই তাদেরকে প্রতিদিনই চলাচল করতে হচ্ছে।
হামিদপুর গ্রামের বাসিন্দা বড়পুকুরিয়া খনি শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেণ, রাস্তাটি একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায়। এ কারণেই খনির শ্রমিকদের যাতায়াত করা চরম অসুবিধার সৃষ্টি হয়। তিনি আরোও বলেন এই রাস্তা দিয়ে শুধু হামিদপুর ইউনিয়নের ১০ গ্রামের মানুষই যাতায়াত করেনা । এই রাস্তাটি খয়েরপুকুর হাট দিয়ে ফুলবাড়ী থেকে বদরগঞ্জ উপজেলার একটি সংযোগ সড়ক। ফলে এ রাস্তা দিয়ে ফুলবাড়ী পার্বতীপুর ও বদরগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed