ডেসটিনির চেয়ারম্যান-এমডির জামিন স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: অর্থ পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের হাইকোর্টের দেয়া জামিন ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
আজ রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের ফলে আপাতত মুক্তি পাচ্ছেন না আসামিরা।
এর আগে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের ডিভিশন বেঞ্চ সংশ্লিস্ট থানায় পাসপোর্ট জমা রাখা ও বিদেশে যেতে আদালতে অনুমতি নিতে হবে শর্তে তাদের জামিন মঞ্জুর করেন।
এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। আবেদনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও আসামি পক্ষে শুনানি করেন আজমালুল হোসেন কিউসি।
দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ২০১২ সালের ৩১ জুলাই তাদের বিরুদ্ধে অর্থপাচার ও জনগণের অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দু’টি দায়ের করেন।
এ দুই মামলায় আসামিরা ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তারা কারাবন্দি রয়েছেন।
Related News
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More
সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলা থেকে ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বদরউদ্দিন আহমদRead More



Comments are Closed