কমলগঞ্জে ৬দিন ধরে গৃহবধূ নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন থেকে এক সংখ্যালঘু গৃহবধূ গত ৬দিন ধরে নিখোঁজ রয়েছেন।
গত ২৪ জুলাই সোমবার সকাল নয়টায় মুন্সীবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামের নিজ বাড়ি থেকে বাজারে যাবার পর থেকে লাকী রানী দেব (২০) নামের এই গৃহবধূ নিখোঁজ হয়েছেন।
এ ব্যাপারে গত ২৭ জুলাই বুধবার নিখোঁজ গৃহবধুর মা বীনা রানী দেব কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন।
কমলগঞ্জ থানার সাধারন ডায়েরী সূত্রে জানা যায়, গত রোববার (২৪ জুলাই) সকাল নয়টায় মেয়ে লাকী রানী দেব বাজার করতে বাড়ি থেকে বের হয়েছিল। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। তার ব্যবহৃত মুঠোফোন (০১৭৭৫৫৬৩১৪২)-এ যোগাযোগ করে এমনকি বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ গৃহবধূর মা বীনা রানী দেব বলেন, ৬ মাস আগে মেয়ে লাকীর বিয়ে হয়েছিল রাজনগর উপজেলার বড়কাপন গ্রামে বিদ্যুৎ দেবের সাথে। সম্প্রতি সে (মেয়ে) বাবার বাড়ি বেড়াতে আসে। গত ২৪ জুলাই মুন্সীবাজারে বাজার করতে গিয়ে আর ফিরে আসেনি । অনেক খোঁজাখুজি করে মেয়েকে না পেয়ে তাই বাধ্য হয়ে পরদিন ২৭ জুলাই কমলগঞ্জ থানায় নিখোঁজ বিষয়ে একটি সাধারন ডায়েরী করা হয়।
নিখোঁজ গৃহবধূ লাকী দেবের স্বামী বিদ্যুৎ দেব বলেন, আত্মীয়সজন ও বন্ধু বান্ধবদের বাড়ি খোঁজেও তাকে পাওযা যায়নি।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন দেবনাথ ঘটনাটি সরেজমিন তদন্ত করে এ প্রতিনিধিকে বলেন, গৃহবধূ নিজেই আত্মগোপন করেছেন নাকি অপহরণ হয়েছেন সবকিছু মাথায় রেখেই তদন্ত চলছে।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।Read More



Comments are Closed