রাজনগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছোট ভাইয়ের দায়ের কোপে ফয়জুল হক (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার কামারচাক ইউনিয়নের টিকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সকালে গরু বিক্রি নিয়ে ছোট ভাই ছয়ফুল হকের (৩৫) সঙ্গে বড় ভাই ফয়জুল হকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছয়ফুল ফয়জুলকে দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছয়ফুলকে আটক করে।
এদিকে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আব্দুল বাছেদ জানান, এ ঘটনায় হত্যা মামলা করা হবে।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।Read More



Comments are Closed