Main Menu

এক বছরেও মেলেনি স্কুলছাত্র তাহসিনের সন্ধান

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ পৌরসভার বনানীপাড়া আবাসিক এলাকার স্কুলছাত্র জুবায়ের আহমদ তাহসিনের (১৪) সন্ধান এখনও মেলিনি। সে সৌদি প্রবাসী আসক আলীর পুত্র ও সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
সহকর্মীরা জানান, গত বছরের ১৮ জুলাই সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শ্রীমতিবাজারস্থ নানার বাড়ী হতে নিখোঁজ হয় তাহসিন। পরে সম্ভাব্য সকল জায়গায় ব্যাপক অনুসন্ধান করেও তার কোন খোজ না পেয়ে পরিবারের লোকজন সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি নং ২৫৬ তাং ৫/৮/২০১৫ইং দায়ের করেন। কিন্তু দীর্ঘ এক বছর অতিবাহিত হওয়ার পরও তার কোন সন্ধান পাচ্ছেন না আত্মীয় স্বজন। কেউ তাহসিনের সন্ধান পেলে ০০৯৬৬৫৩৬৫০৪৮৭৩ নম্বর ফোনে সৌদি প্রবাসী পিতা আসক আলী অথবা ০১৭১৮৯৮০১৫৫ নং মোবাইল ফোনে তথ্য জানানোর জন্য দেশে অবস্থানরত ভাই সামছু মিয়া অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed