জগন্নাথপুরে সৎ পিতার লালসার শিকার মেয়ে
জগন্নাথপুর সংবাদদাতা : জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে এক পিতা তার সৎ মেয়েকে ধর্ষণ করেছে। এঘটনায় ধর্ষক পিতা নুরুল হককে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মেয়েটির মামা নুর মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও এলাকাবসী সূত্র জানায়, ওই গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) কে তার সৎ পিতা নুরুল হক বিভিন্ন প্রলোভনে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি ঘটনাটি তার মা ও মামাকে অবহিত করলে তার মামা নুর মিয়া বাদি হয়ে থানায় অভিযোগ দেন। যার প্রেক্ষিতে বুধবার রাতে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকিরের নের্তৃত্বে একদল পুলিশ বাড়ি থেকে ধর্ষক নুরুল হককে গ্রেফতার করেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, অভিযোগ পেয়েই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ হাসপাতালে এবং ধর্ষক নুরুল হককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed