নিহত ৯ জঙ্গির ছবি প্রকাশ করলো পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর গুলিতে নিহত ৯ জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সাথে তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানানোর আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ডিএমপির ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়।
ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ছবিতে প্রদর্শিত আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।’
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় যৌথ বাহিনী অপারেশন পরিচালনা করে। এতে ৯ জঙ্গি নিহত হয়। রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গি আহত হয়। তাকে আটক করা হয়েছে।
আহত জঙ্গি রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলেন- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed