হবিগঞ্জে আ.লীগের ৪ নেতা সাময়িক বহিষ্কার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে পৌর ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে গোপনে কাজ করার অভিযোগে জেলা আওয়ামী লীগের চার নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শনিবার জেলা আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সাময়িক বহিষ্কৃত নেতারা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাশেম মোল্লা মাসুম, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সদস্য ও মাধবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মো. মুসলিম এবং মাধবপুর পৌর আওয়ামী লীগ সভাপতি বেনু রঞ্জন রায়।
সভায় সাময়িক বহিষ্কৃত নেতাদের বলা হয়েছে, দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কাজ করার অভিযোগের বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে নিজেদের বক্তব্য তুলে ধরতে।
এদিকে আব্দুর রাজ্জাককে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের এবং মুসা মিয়াকে মাধবপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সভায় সভাপতিত্বে করেন দলের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।
সভা পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। সভায় আগস্ট মাসে মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি গ্রহণ করা হয়।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed