বিশ্বনাথে মদসহ আটক ৫
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে দেশীয় সাড়ে ৪ লিটার মদসহ ৫জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-উপজেলার পুরানগাঁও গ্রামের মৃত ছালিম উল্ল্যার ছেলে রফিক আলী (৪৫), একই উপজেলার আনরপুর গ্রামের আবদুন নূরের ছেলে সাইদুর রহমান (২২), আপ্তাব আলীর ছেলে মুজিবুর রহমান (২৫), উত্তর দশপাইকা গ্রামের আপ্তাব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬), দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত আরজ আলীর ছেলে সেবুল মিয়া (২৭)। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বিশ্বনাথ থানার এস আই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাতে উপজেলার দশপাইকা বাজারে অভিযান চালিয়ে মদ বিক্রি ও সেবনকালে তাদেরকে আটক করে।
মদসহ গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed