Main Menu

বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে শিশুদের ঝগড়া নিয়ে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ ৮জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ইকবালপুর গ্রামের আবদুল হামিদ ও নূর মিয়া পক্ষের লোকজনের মধ্যে এঘটনা ঘটে।
আহতরা হলেন-ইকবালপুর গ্রামের সুফিয়া বেগম, আবদুল হামিদ, ছালিক আহমদ, তানবির আহমদ, নূর মিয়া, সুরতুন বেগম, তবারক আলী, বাদশা মিয়া। এরমধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, উপজেলার ইকবালপুর গ্রামের আবদুল বারির ও নূর মিয়া লোকজনের মধ্যে শিশুদের ঝগড়া নিয়ে শনিবার সকালে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ ৮জন আহত হন। খবর পেয়ে এলাকাবাসী অনেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আপোষ-মিমাংশার চেষ্ঠা চলছে বলে তিনি জানান।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed