সিকৃবিতে জঙ্গি বিরোধী মানববন্ধন ও সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গুলশান ও শোলাকিয়ায় বিদেশীসহ নিরাপরাধ মানুষকে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে হত্যার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘আসুন আমরা সকল ধরনের উগ্র সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে রুখে দাড়াই’ শীর্ষক ¯েøাগানে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।
প্রধান অতিথির বক্তৃতায় ভিসি ড. গোলাম শাহি আলম জঙ্গীবাদ নির্মূলে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপকে স্বাগত জানান এবং এগুলো বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতি সকলকে সজাগ থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোহন মিয়া, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মিটু চৌধুরী, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাব উদ্দিন, গ্রন্থাগারিক সুবীর কুমার পাল, চিফ মেডিক্যাল অফিসার ডা. অসীম রঞ্জন রায়, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাজিদুল ইসলাম, জনসংযোগের পরিচালক মো. আনিসুর রহমান প্রমুখ।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, সাদা দলের সভাপতি প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি মো. ছানোয়ার হোসেন মিঞা, কর্মচারী পরিষদের সভাপতি শাহ্ আলম সুরুক এবং ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা।
মানববন্ধন শেষে ভাইস-চ্যান্সেলর কনফারেন্স রুমে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed